1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ; আহত- ২০ | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ; আহত- ২০

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৬১ বার

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন নারী – পুরুষ ও বয়ষ্কবৃদ্ধ আহত হয়েছেন।

আজ শনিবার (৩১ আগষ্ট) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও ফরিদপুর থেকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর পর সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরতরা হলেন প্রান্ত মাতুব্বর, ছাইদুল মাতুব্বর, উজ্জল মাতুব্বর, কুদ্দুস মাতুব্বর, সুমন শেখ।

অপর পক্ষের রুহুল আমিন মুন্সী, সুমন মাতুব্বর, নারগিস বেগম, মিজানুর মাতুব্বর ও জলিল মোল্লা।

এর মধ্যে গুরুতর আহত প্রান্ত মাতুব্বর ও অপর পক্ষের রুহুল আমিন মুন্সীকে ভাঙ্গা থেকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয় চিকিৎসা কেন্দ্র থেকে সেবা নিয়েছেন। আহতরা সবাই একই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা৷ যায়, আজ সকাল পৌনে ৯ টার দিকে পীরের চর বাজার সংলগ্ন গোরস্তান এলাকায় বিরোধকৃত জমিতে লাগানো কিছু মেহেগুনী গাছ কাটতে যায় প্রতিপক্ষের দলনেতা জাকারিয়া মুন্সি ও চুন্নু শেখের লোকজন। এতে অপর পক্ষের দল নেতা ওসমান মাতুব্বর ও সোবাহান মাতুব্বরের লোকজন বাধা দেয়।

এক পর্যায়ে, দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। এসময় একই ইউনিয়নের বাসিন্দা নজরুল শিকারী, নাঈম ভূঁইয়া, এসকেন মেম্বারসহ কয়েকজন গ্রাম্য মাতুব্বর ওই বিরোধকৃত জমির বিষয়ে উভয় পক্ষকে একটি শালিষের মাধ্যমে মিমাংসার জন্য প্রস্তাব করেন। কিন্তুু চুন্নু শেখের লোকজন মিমাংসার প্রস্তাবে সেখান থেকে প্রথমে রাজি হয়ে পরবর্তিতে পৌনে ১০ টার দিকে প্রতিপক্ষের ফারুক মাতুব্বর, শহীদ মাতুব্বর, সাইদুল মাতুব্বরসহ কয়েকজনের উপর উপর অতর্কিত হামলা চালায়।

এরপর উভয় পক্ষের কয়েকশ লোকজন দেশীয় অস্ত্র,ঢাল,সরকি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় উভয়ের মধ্যে ইটপাটকেল নিক্ষেপসহ প্রায় দেড় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এরপর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ জানান, জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট