1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার সেল, বিজিবির প্রতিবাদ | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টার সেল, বিজিবির প্রতিবাদ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৬৭ বার

 

মো: বদরুল আলম সুমন ,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পাওয়া গেল ভারতীয় মর্টারসেল। শনিবার সকালে মহেশপুর উপজেলার লড়াইঘাট সীমান্তে একটি সীমের জমিতে মর্টার সেলটি পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে লড়াই ঘাট বিজিবি ক্যাম্প থেকে প্রায় ১ কিলোমিটার দুরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়েছিলো এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নাজু হোসেন তার সীমের জমিতে গিয়ে মর্টারসেলটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি এসে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।

কৃষক নাজু হোসেন বলেন, আমরা ১৬ তারিখে ভেবেছিলাম ড্রোনের কারণে বা অন্য কোন কারণে এমন হয়েছে। বিষয়টি নিয়ে সেসময় তেমন গুরুত্ব দিই নি। কিন্তু আজ সকালে মাঠে গিয়ে মর্টার সেল দেখতে পাই। আমারা তো খুব আতংকে আছি।
এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টার সেল পাওয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষীদের কাছে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হলে তারা আজ করতে অস্বীকার করেছে। তবে আগামীকাল পতাকা বৈঠক হবে। ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার সেল নিস্ক্রিয় করবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট