মোঃ শাহীন হাওলাদার
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি শরণখোলা শাখার উদ্যোগে “বৃক্ষে সমৃদ্ধ পরিবেশ~প্রাণ প্রাচুর্যের বাংলাদেশ”এ স্লোগানকে সামনে রেখে শরণখোলা উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ চলমান রয়েছে ।শরণখোলা আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক মোঃ মোহাম্মদ আল-আমীন আগস্ট এর শেষের দিকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় গাছ রোপণ সহ সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ চলছে। বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মোস্তফা তালুকদার, আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজাল হোসেন মানিক, শাখার দ্বিতীয় কর্মকর্তা মোঃ রিফাত মাহমুদ সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মোঃ মোহাম্মদ আল-আমীন জানান বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৪ এর আওতায় শরণখোলা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ এবং এলাকাবাসীর মধ্যে প্রায় তিন শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।