1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
গাছের গুড়ির সাথে ধাক্কা, সিএনজি আরোহী যুবকের মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

গাছের গুড়ির সাথে ধাক্কা, সিএনজি আরোহী যুবকের মৃত্যু

আমির হামজা হাতিয়া
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে রাস্তার পাশে থাকা গাছের গুড়ির সাথে ধাক্কা লেগে এক সিএনজি চালিত অটোরিকশা আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
নিহত খায়রুল মোস্তফা (২৭) উপজেলার জাহাজমারা ইউনিয়নের  ১নম্বর ওয়ার্ডের মৃত মাওলানা ওমর ফারুকের ছেলে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর ফ্যান কেয়ার প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, একই দিন রাত ৮াটর দিকে উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পাশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার সাগরিয়া বাজারের পশ্চিম পাশের সড়কের পাশে নাসিরের স-মিলের মেইলের ফেলে রাখা গাছের গুঁড়ির সাথে সিএনজির চালিত অটোরিকশার ধাক্কা লাগে। এতে সিএনজি আরোহী মোস্তফা গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদরের ফ্যান কেয়ার প্রাইভেট হাসপাতালে রাত ১টার দিকে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো.মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি।  তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত কোন অভিযোগ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট