1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৭ বার

ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে খালাসি নিখোঁজ
নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে ঢেউয়ের আঘাতে জাহাজ থেকে পড়ে এক খালাসি নিখোঁজ রয়েছেন ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়ার নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান। এর আগে, গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. রাকিব হোসেন (১৮) জাহাজমারা ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত দুলাল উদ্দিনের ছেলে এবং এফবি সানি-৫ জাহাজে খালাসি হিসাবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গম বোঝাই এফবি সানি-৫ লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিল।  যাত্রা পথে ভাসানচরের পূর্ব পাশে এলে বৈরী আবহাওয়ার কবলে পড়েন। তখন রাকিব জাহাজের পাশ দিয়ে হাঁটাহাঁটি করতে গিয়ে ঢেউয়ের আঘাতে সাগরে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।
নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সফিকুর রহমান খান বলেন, এফবি সানি-৫ জাহাজের কোয়াটার মাস্টার মামুনের সঙ্গে কথা হয়েছে। নিখোঁজ রাকিবের সন্ধানে আমরাও চেষ্টা করছি। ভাসানচর কোস্টগার্ডকে জানানো হয়েছে। সকাল থেকে নদী উত্তাল রয়েছে। যানবাহন চলাচল একেবারে বন্ধ। এতে নিখোঁজ রাকিবকে উদ্ধারে নদীতে যাওয়া যাচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট