1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার

 

খুলন ব্যুরো :

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দেবর,ভাবী ও বউমার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে সুরাপাড়া মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন পোড়াহাটি ইউনিয়নের সুরাপাড়া গ্রামের মৃত খোরশেদ মোল্লার ছেলে মকছেদ আলী ওরফে আঙ্গার আলী (৬০), আঙ্গার আলীর বড় ভাই মুকাদ্দেস আলীর স্ত্রী হাসিনা খাতুন (৬২) ও আঙ্গার আলীর চাচাত ভাইয়ের ছেলে জুলহাক হোসেনের স্ত্রী রেশমা খাতুন (২৮)।
ঝিনাইদহ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা তানভীর হাসান জানান, রোববার বিকেলে ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। বাড়ির কাউকে না জানিয়ে মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায়। পরে মোকছেদকে উদ্ধার করতে তার গায়ে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন রেশমা খাতুন ও হাসিনা বেগম। স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আসার আগেই রেশমা ও হাসিনা মারা যায়।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, সুড়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট