খুলনা ব্যুরো :
শৈলকুপা বাজার দোকান মালিক সমিতি কমিটি ঘোষণা। সভাপতি নিকবার আলী ও সাধারন সম্পাদক মুন্সী রবিউল ইসলাম।আজ (১৬ আগষ্ট) দুপুরে শহরের কুটুমবাড়ি রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি আবু তালেব মোল্লা।
অপরদিকে এর আগে আজ (১৬ আগষ্ট) সকালে আরেকটি কমিটি ঘোষিত হয়। সেই কমিটির সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দ্বিতলায় সকল দোকান মালিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষনা করা হয়।
শৈলকুপা দোকান মালিক সমিতির সাবেক সভাপতি নিকবার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্টু, পৌরবিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, সহস ভাপতি রাকিবুল ইসলাম বকুল, জামাতের পৌর সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, ইসলামি আন্দোলনের সভাপতি আবু রাহায়ান,শৈলকুপা ছাত্রদলের আহবায়ক শৈলকুপা উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইদুর রহমান মিঠু প্রমুখ। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে নিকবার আলী সভাপতি ও মুন্সী রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।