1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আমতলীতে 'মা ইলিশ' সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

আমতলীতে ‘মা ইলিশ’ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে সচেতনতা সভা

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার

 

স্টাফ রিপোর্টার – মাসুম বিল্লাহ

বরগুনার আমতলীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় “মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪” সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার চাওরা ইউনিয়নের বৈঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলেম ও প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহাসিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, চাওরা ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান খান বাদল প্রমুখ।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহাসিন বলেন, নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তী সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে।

উক্ত অনুষ্ঠানে আমতলী উপজেলার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থীরা, জেলে ও মৎস্যজীবী সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট