1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
স্বামীকে অবরুদ্ধ করে স্ত্রীর হক ও অংশীদার থেকে বঞ্চিত করার চেষ্টায় নুরুল হুদা ও শাহীনগংদের | দৈনিক উপকূল বার্তা
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

স্বামীকে অবরুদ্ধ করে স্ত্রীর হক ও অংশীদার থেকে বঞ্চিত করার চেষ্টায় নুরুল হুদা ও শাহীনগংদের

মারিয়া ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার

সম্পত্তির অংশীদার থেকে বঞ্চিত করার জন্য একজন স্বামীকে স্ত্রীর নিকট থেকে জোরপূর্বক আলাদা রেখে, স্বামীকে অবরুদ্ধ করে রেখেছেন ট্রপিকাল হোমস লিমিটেড এর ডিএম ডি মো: নুরুল হুদা, ডিজিএম ফাহাদ-উর-রহমান সুহাস ও বগুড়া অফিসের ভূয়া ম্যানেজার সাজ্জাদুল আলম শাহিন।

ট্রপিকাল হোমস কোম্পানি লিঃ এর চেয়ারম্যান ডা: রেজাউল করিম সান্নার দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেছেন ফেরদৌসী আক্তার রুনা। দীর্ঘ ছয় বছর আগে ডা:রেজাউল করিম সান্নার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রেজাউল করিমের আগের স্ত্রী সন্তান মেনে নিয়ে ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। কিন্তু এই দাম্পত্য জীবনে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন ট্রপিকাল হোমস লিমিটেড নিয়োগ প্রাপ্ত ডি এম ডি মোঃ নুরুল হুদা ও ভূয়া ম্যানেজার সাজ্জাদুল আলম শাহীন।জানা যায়, পাঁচ বছর আগেও এই নুরুল হুদার ছিল না সামান্য মাথা গোজার ঠাঁয়। ১০ হাজার টাকা বেতনের চাকুরি দেন কোম্পানির চেয়্যারমান কিন্তু,ডি এম ডির পদ ব্যবহার করে একাই হাতিয়েছেন প্রায় ১৪ শত কোটি টাকা । তার নিজ জেলায় সিরাজগঞ্জে আলিশান বাড়ি সহ নামে বেনামে রয়েছে বিভিন্ন জায়গায় একাধিক বাড়ি,গাড়ি, ফ্লাট ও জায়গা জমি এ যেনো আঙ্গুল ফুলে কলাগাছ।

পাশাপাশি পঞ্চম শ্রেণী পাস শাহীন ভূয়া ম্যানেজারের পদ নিয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে কামিয়াছেন কোটি কোটি টাকা। তার ও রয়েছে নামে বেনামে বাড়ি গাড়ি ও ফ্ল্যাট। অফিসে বসেই প্রকাশ্যে নারী, জুয়া, ও মদের আসরে বসাতেন তারা, প্রচুর দুর্নীতি ও অনিয়ম করে নরকের ত্রাস বানিয়েছেন প্রত্যেক অফিসে। ফেরদৌসী আক্তার রুনা এই সবের দুর্নীতির বিরুদ্ধে কথা বললেই তার স্বামী ডা: রেজাউল করিম সান্নাকে অবরুদ্ধ করে রেখে দিয়ে তার স্ত্রীর সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয় নুরুল হুদা ও শাহীন গংরা হত্যার উদ্দ্যেশে গত ইং ২৭/০৩/২৪ তারিখে আমাকে আঘাত করে। আমি বাদি হয়ে মামলা করি। জি আর ৩৭৭/২৪ ( সদর)বগুড়া।

তারা প্রতিনিয়ত চেয়ারম্যানের মৃত্যুর প্রহর গুনছেন, চেয়ারম্যান গত হলেই এই কোম্পানি আত্মসাৎ করে নিবেন।

যেমনটি বলছিলেন ট্রপিকাল হোমস লিমিটেডের ডা: রেজাউল করিম সান্নার দ্বিতীয় স্ত্রী অ্যাডঃ ফেরদৌসী আক্তার রুনা।

অ্যাডঃ ফেরদৌসী আক্তার রুনা গত ৮ অক্টোবর শাহবাগ মডেল থানায় হাজির হয়ে নুরুল হুদাও শাহিন গংদের বিরুদ্ধে নতুন করে একটি অভিযোগ দায়ের করেন যা তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট