নোয়াখালীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। মোঃ ইদ্রিছ মিয়া সম্পাদক দৈনিক উপকূল বার্তা 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও স্বেচ্ছায় র
ক্তদানের মধ্যে দিয়ে শহীদ বুলু স্টেডিয়ামে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকাল ১০ টার দিকে বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন ।এ সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি সাধারণ সম্পাদক এডভোকেট আবদু রহমান। উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম সহ উপজেলা,ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের শত শত নেতাকর্মী।উক্ত রক্তদান কর্মসূচি ও ফ্রি চিকিৎসা ক্যাম্পে নোয়াখালী স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম তাদের সহযোগিতা করেন।