1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ আটক ৩ জন | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে সাবেক দুই কাউন্সিলরসহ আটক ৩ জন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১২ বার

 

এনামুল হক ছোটনঃ
গত ২৭ অক্টোবর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ আরো কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পায় এবং দিবাগত রাত সাড়ে তিনটায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে ১। মোঃ উমর ফারুক সাবাস, সাবেক কাউন্সিলর ২৫ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ২। আবু বক্কর সিদ্দিক সাগর সাবেক কাউন্সিলর ৩২ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং তাদের সহচর ৩। মনির সিকদার-দের গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকার নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল রক্ষিত আছে। উক্ত অবৈধ বিদেশী পিস্তল উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম কর্তৃক ধৃত আসামীসহ গত ২৭ অক্টোবর মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ার থেকে স্বাক্ষীদের উপস্থিতিতে তার নিজ হাতে বের করে দেওয়া ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের পূর্ণ নাম ঠিকানা- ১। মোঃ উমর ফারুক সাবাস (৩৮), পিতা-হাজী সিরাজ আলী, মাতা-মোছাঃ শাহীদা খাতুন, সাং-দিঘারকান্দা নামাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ২। আবু বক্কর সিদ্দিক সাগর (৩৬), পিতা-মৃত ইমান আলী ফকির, মাতা মোছাঃ আমেনা বেগম, সাং-চরকালিবাড়ী ৩২নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৩। মনির সিকদার (৩৯), পিতা-মৃত ফরহাদ সিকদার, মাতা-ঝর্ণা বেগম, সাং-০৮নং ওয়ার্ড ছোটবাজার নিউ মার্কেট, বর্তমান সাং-বাঘমারা (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জনৈক শাওন এর বাসার ভাড়াটিয়া) থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট