1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
পুনরায় দল্টা ডিগ্রি কলেজের সভাপতি হলেন শাকিল চেীধুরী | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

পুনরায় দল্টা ডিগ্রি কলেজের সভাপতি হলেন শাকিল চেীধুরী

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২৫ বার

নানান নাটকীয়তার অবসান ঘটিয়ে উচ্চ আদালতের রায়ে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী ওমর ফারুক শাকিল চৌধুরী।
গত ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত অনুমোদনক্রমে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে দল্টা ডিগ্রি কলেজের সভাপতি পদে ওমর ফারুক শাকিল চেীধুরীকে সভাপতি, মনির হোসেনকে বিদ্যোৎসাহী সদস্য ও সভাপতি কর্তৃক মনোনীত সদস্য, পদাধিকারবলে অধ্যক্ষকে সদস্য সচিব নির্বাচিত করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরদিন ১৮ সেপ্টেম্বর সভাপতি পদে ওমর ফারুক শাকিল চেীধুরীর নাম পরিবর্তন করে মুজিবুর রহমানের নাম প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেন জাতীয় বিশ্ববিদ্যালয়।
ওইদিন কমিটি ফিরে পেতে উচ্চ আদালতে রিট করেন ওমর ফারুক শাকিল চেীধুরী। সকল তথ্য প্রমাণ যাচাই বাছাই শেষে আদালত ২৪ অষ্টােবর শুনানিতে ওমর ফারুক শাকিল চেীধুরী কে পুনরায় দল্টা ডিগ্রি কলেজের সভাপতি পদে পুনর্বহালের রায় দেন। রায় পাওয়ার পরপরই কলেজের সভায় যোগ দেন এডহক কমিটির সভাপতি ওমর ফারুক শাকিল চেীধুরী। এসময় তিনি কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,অভিভাবক ও স্হানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ওমর ফারুক শাকিল চেীধুরী বলেন, আমাকে সভাপতি ঘোষণা করার পরদিন বিশ্ববিদ্যালয় ও কলেজের নিয়মনীতি বহির্ভূতভাবে আরেকটি কমিটি ঘোষণা করা হয়। তাই আমি সভাপতি পদ ফিরে পেতে উচ্চ আদালতে রিট করি। আদালতের রায়ে আমি পুনরায় সভাপতি পদ ফিরে পেয়েছি। আমি চাই কলেজের চলমান সংকট নিরসন করে কলেজের শিক্ষার একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিতে। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট