1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ইবনে সিনা কোনো দলের নয়, এই প্রতিষ্ঠানটি সবার: আবু নাসের। | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

ইবনে সিনা কোনো দলের নয়, এই প্রতিষ্ঠানটি সবার: আবু নাসের।

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার

স্টাফ রিপোর্টার
ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের বলেছেন, ইবনে সিনা কোনো দলের বা ধর্মের নয়। এটি সবার ও সব দলের প্রতিষ্ঠান।
শনিবার (১৬ নভেম্বর) নোয়াখালীর মাইজদীতে ইবনে সিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ২৫তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।
অধ্যাপক আ ন ম আব্দুজ জাহের বলেন, উন্নত প্রযুক্তি সমৃদ্ধ মেশিনারিজ, দক্ষ জনশক্তি, কোয়ালিটি রিপোর্ট, ন্যায্য মূল্য এবং আন্তরিক সেবার প্রতিশ্রুতি নিয়ে আজ থেকে ঐতিহ্যবাহী নোয়াখালী জেলায় ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কার্যক্রম শুরু করেছেন। এই শাখার মাধ্যমে নোয়াখালীর অঞ্চলের মানুষের স্বল্প খরচে উন্নত সেবা পাবেন।
নোয়াখালী কোম্পানীগঞ্জের কৃতি সন্তান আরও বলেন, এ অঞ্চলের মানুষের চিকিৎসার জন্য যেনো ঢাকামুখী বা বিদেশ মুখি হতে না হয় তার জন্য ইবনে সিনা ট্রাস্টের উদ্যোগে সব সুযোগ সুবিধা সম্বলিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নোয়াখালীতে প্রতিষ্ঠিত হয়েছে।
ইবনে সিনা ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মো. আব্দুজ জাহের বলেছেন, ইবনে সিনা কোনো দলের বা ধর্মের নয়
অনুষ্ঠানে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির চেয়ারম্যান ও ট্রাস্টের সদস্য (অর্থ) কাজী হারুন-অর-রশিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ট্রাস্টের সদস্য প্রশাসন প্রফেসর ড. এ কে এম সদরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সরকারি তুহিন ফারাবী, ইবনে সিনা হাসপাতাল ধানমন্ডি শাখার ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শহীদুল গনি, হাসপাতালের ডিরেক্টর এডমিন মো. আনিসুজ্জামান, জি এম মাসুদ, মো. জাহিদুর রহমান ও মো. নিয়াজ মাখদুম শিবলী ও ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট