1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শে স্ব‌স্তি ফির‌বেনা : বুলু | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা

নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শে স্ব‌স্তি ফির‌বেনা : বুলু

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৩০ বার

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএন‌পির ভাইস চেয়ারম্যান ও সা‌বেক প্রতিমন্ত্রী বরকত উল্ল্যাহ বুলু। তাই তিনি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দা‌বি জা‌নান। গণতন্ত্র পুনরুদ্ধা‌রে দে‌শের জনগণ‌কে নি‌য়ে বিএন‌পি ১৭ বছর ধ‌রে আন্দোলন করেছে।
রোববার (১৭ নভেম্বর) বিকা‌লে ডেঙ্গু প্রতি‌রো‌ধে গণ‌স‌চেতনতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে আলোচনা সভা ও লিফ‌লেট বিতরণ কর্মসূ‌চি‌তে রাজধানীর তেজগাঁও ম‌ণিপুরীপাড়ায় এয়ার‌পোর্টরোড সুপার মা‌র্কেটে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তী সরকা‌রের উ‌দ্দে‌শ্যে বুৃৃলু ব‌লেন, দেশের জনগণের ভোট দেয়ার রাস্তা তৈরি করুন। তারেক জিয়ার নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবো। এ সময় তিনি ফ্যাসিবাদী আওয়ামী লী‌গের বিরু‌দ্ধে ছাত্র জনতার আন্দোল‌নে যারা আহত হ‌য়ে‌ছেন তা‌দের সুচিকিৎসায় আরো কার্যকর ভূ‌মিকা নেয়ার আহ্বান জানান।
মির্জা ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাজহারুল ইসলামের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন, যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় সভাপ‌তি সাইফুল ইসলাম নীরব।
এ সময় আরও বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ে খাদ্য ও পুষ্ঠিবিজ্ঞান বিভা‌গের অধ্যাপক ডা, আব্দুজ জা‌হের, যুবদ‌লের সা‌বেক কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর চৌধুরী ও মির্জা ফাউ‌ন্ডেশ‌নের সি‌নিয়র সহসভাপ‌তি ‌মোহাম্মদ আবেদ আলী।
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গুর প্রকোপ কমা‌তে মশা নিধন কার্যক্রম আরো জোরদার কর‌তে অন্তর্বর্তী সরকা‌রের প্রতি আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট