1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটি যেভাবে মার্কেটে পরিণত হচ্ছে

আসাদুল্লাহ মিলটন নোয়াখালী
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার

বাঁ থেকে পানির টাংকি ও টিনশেড মার্কেট, আবাসিক হোটেল ও কয়েকটি বাসের কাউন্টার (মাঝে) এবং মার্কেটের জন্য তৈরি করা ভবন (ডানে) ছবি  দৈনিক উপকূল বার্তা ।

নোয়াখালী পৌরসভার ৮নং ওয়ার্ডের সোনাপুর পৌর বাসস্ট্যান্ডটিকে দিন দিন মার্কেটে পরিণত করা হচ্ছে। যার ফলে স্থান সংকুলান না হওয়ায় যানবাহনগুলোকে প্রধান সড়কসহ বিভিন্ন শাখা সড়কে পার্কিং করতে হচ্ছে প্রতিনিয়ত। এতে করে ঘটছে নানা দুর্ঘটনাও।
সরজমিনে দেখা যায়, শতাধিক দোকানপাট, দোতলা মার্কেট, আবাসিক হোটেল ও বিশাল জায়গাজুড়ে পানির টাংকি গড়ে তোলায় দিন দিন সঙ্কুচিত হয়ে যাচ্ছে বাসস্ট্যান্ডটি। ধীরে ধীরে প্রকৃত রূপ হারিয়ে মার্কেটে পরিণত হচ্ছে এটি।
১১ হাজার ৪৬২ দশমিক ৯৬ বর্গমিটারের এই বাসস্ট্যান্ডটির পূর্বের অবকাঠামো ভেঙে প্রায় ৫ কোটি টাকা খরচ করে আধুনিকায়ন করতে গিয়ে গড়ে তোলা হয় মার্কেটসদৃশ ভবন ও শতাধিক দোকানপাট। যা বাসস্ট্যান্ডকে সঙ্কুচিত করে তোলে। বিএমডিএফ ও নোয়াখালী পৌরসভার অর্থায়নে এবং আইডিএর (বিশ্বব্যাংক) সহযোগিতায় গড়ে তোলা এ বাসস্ট্যান্ডে বর্তমানে ২ শতাধিক গাড়ি রাখার স্থানও নেই বলে জানান পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। অথচ থেমে নেই পৌর টোল আদায়। প্রতিটি গাড়ি থেকে ৫০ টাকা করে নেয়া হয়। গাড়ি সড়কে থাক বা বাসস্ট্যান্ডে থাক এ টোল আদায় করে পৌরসভা কর্তৃপক্ষ।
বিভিন্ন পরিবহনের মালিক-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বাসস্ট্যান্ড থেকে প্রায় ১৫-১৬টি ব্যানার সম্বলিত বাস চলাচল করে। এসব ব্যানারে প্রায় সাড়ে ৫শ’ বাস রয়েছে বলে জানা যায়। এর মধ্যে সোনাপুর-ঢাকা রুটে চলাচলকারী চেয়ারকোচ একুশে পরিবহন ৪০, লাল সবুজ ৭৫, নিলাচল ৫৫, হিমাচল ১৭, যাত্রীসেবা ৮, সোনাপুর-ফেনী রুটে চলাচলকারী সুগন্ধা পরিবহনের প্রায় শতাধিক, সোনাপুর-রামগঞ্জ রুটে চলাচলকারী জননী ৩২, সোনাপুর-কুমিল্লা রুটে চলাচলকারী উপকূল পরিবহন ৩২, সোনাপুর-লক্ষ্মীপুর-চাঁদপুর রুটে চলাচলকারী আনন্দ পরিবহন ৩৫, সোনাপুর-চট্টগ্রাম রুটে চলাচলকারী বাঁধন প্লাস ৭০, রেসালাহ ৭, লোকাল ২৫, সোনাপুর-সিলেট রুটে চলাচলকারী ২, সোনাপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে চলাচলকারী ২ ও স্থানীয়ভাবে চলাচলকারী সুবর্ণ সুপার সার্ভিসের ৩৪টি বাস রয়েছে। এসব কোম্পানির কিছু গাড়ি বাসস্ট্যান্ডে থাকলেও বাকিগুলো মান্নাননগর চৌরাস্তা থেকে শুরু করে জেলা শহরের দত্তেরহাট পর্যন্ত সড়কে অবস্থান করে। এতে প্রায় সময়ই তীব্র যানজটে পড়তে হয় এসব রুটে চলাচলকারী বাস এবং যাত্রী সাধারণকে। বিশেষ করে যানজটে পড়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের শিক্ষাজীবনে ব্যাঘাত ঘটছে। এছাড়া জেলার সর্বদক্ষিণে স্বর্ণদ্বীপে (জাহাইজ্জারচর) গড়ে উঠা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সেনাবাহিনীর ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ গ্রহণ করতে আসা প্রশিক্ষণার্থীদেরও এ পথ দিয়ে চলাচল করতে গিয়ে যানজটে পড়ে অনেকটা সময় নষ্ট করতে হয়।
অপরদিকে চলতি বছরের প্রথম দিকে বাসা থেকে বের হয়ে রাস্তা পারাপারের সময় নোয়াখালী ইসলামীয়া কামিল (অনার্স) মাদ্রাসা মোড়ে ৮ বছরের জান্নাত ও তার অন্ধ দাদীকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তাদের উভয়েরই মৃত্যু হয়। অথচ জান্নাতের বাবা-মায়ের ইচ্ছা ছিল জান্নাতকে কুরআনে হাফেজ হিসেবে গড়ে তুলবেন। সে মোতাবেক তাকে কুরআন হিফজের জন্য পার্শ্ববর্তী মাদ্রাসায় ভর্তিও করে দেন। মেধাবী জান্নাত প্রায় ১০ পারা কুরআন হিফজও সম্পন্ন করেন। কিন্তু এক সড়ক দুর্ঘটনায় তার পিতা-মাতার সে স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায়। ইসলামিয়া মাদ্রাসা মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত লিংক রোডে যেভাবে গাড়িগুলো রাখা হয় এখানে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্ভাবনা দেখা দেয়। কারণ বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা অন্য বাসগুলো বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য দ্রুতবেগে লিংক রোড অতিক্রম করে। দ্রুতগামী এসব বাসের চলাচলে প্রাপ্তবয়স্কদেরও বুকে কাঁপন ধরে। এভাবে যদি চলতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে আরো ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটার সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না।
এছাড়া ইসলামিয়া আলিয়া মাদ্রাসা, আঁন্দ্রেজ উচ্চ বিদ্যালয়, সোনাপুর কলেজ, পৌর বার্ড নার্সিং স্কুল, মহব্বতপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজিয়েট স্কুলের বেশিরভাগ কোমলমতি শিক্ষার্থীরা এ মোড় দিয়েই যাতায়াত করে থাকে। এখানে জরুরিভিত্তিতে দুটো স্পিডব্রেকার স্থাপন করা প্রয়োজন বলে এলাকাবাসী জানান।
অপরদিকে বাসস্ট্যান্ড থেকে মার্কেট ও দোকানপাট উচ্ছেদ করে এবং পূর্বদিকে বাসস্ট্যান্ড সম্প্রসারণ করে সবগুলো বাসকে স্ট্যান্ডে রাখার নিশ্চয়তাই রোধ করতে পারে সড়ক দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী এ ব্যাপারে কার্যকর ভূমিকা গ্রহণ করবেন? সেটিই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট