“আমাদের অধিকার, আমাদের ভবিষ্যত, এখনই” এ শ্লোগানে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।
।।।।।।।।।।।।।।।
মঙ্গলবার সকালে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মোস্তফা জেমসের পরিচালনায় আয়োজনে ঢাকা শহরের নয়াপল্টন আসকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে সামনে গিয়ে সভায় পরিনত হয়েছে। সড়ক ঘুরে জাতীয় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে ঘন্টা ব্যপি চলে মানববন্ধন।পরে সংস্থার নয়াপল্টনে সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোলাম মোস্তফা জেমস চেয়ারম্যান আসক ফাউন্ডেশন। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন , মিজানুর রহমান পরিচালক ,মোঃ ইদ্রিস মিয়া,জিউর রহমান, তালিমুল ইসলাম রাজু , রমজান মল্লিক, জাহাঙ্গীর আলম, লিজা আক্তার ।
বক্তারা বলেন, মানবাধিকার এবং জলবায়ু পরিবর্তনের মধ্যকার গুরুত্বপূর্ণ সম্পর্ক তুলে ধরা, বিশেষ করে নারী ও দূর্বল জনগোষ্ঠীর উপর এর অসম প্রভাব নির্দেশ করা। জলবায়ু কর্মসূচিতে মানবাধিকার নীতিমালা অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা এবং সমস্ত জলবায়ু-সম্পর্কিত নীতিমালা ও কর্মসূচিতে জেন্ডার-সংবেদনশীল এবং অন্তভর্’ক্তিমূলক পন্থা অবলম্বনের জন্য আহবান জানানো হয়।