1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীতে কারবারি আ.লীগ নেতা, অতঃপর | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি

কক্সবাজার থেকে ইয়াবা এনে নোয়াখালীতে কারবারি আ.লীগ নেতা, অতঃপর

রিয়া আক্তার স্টাফ রিপোটার
  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৯৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলের দিকে তাদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।  এর আগে, গতকাল রোববার রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম (৫৫), বান্দরবান জেলার লামা থানা এলাকার মন্ডলের ছেলে জমির হোসেন (৬৮) ও কক্সবাজারের উখিয়া থানার লালুর ছেলে ওসমান হোসেন (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বান্দরবনের মাদককারবারি জমির ও কক্সবাজারের ওসমান দীর্ঘদিন থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জাহাঙ্গীরের কাছে ইয়াবা সরবরাহ করে আসছেন। জাহাঙ্গীর রাজনীতির আড়ালে মূলত একজন চিহিৃত মাদককারবারি।   রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী  উপজেলার চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৯৬০ পিস ইয়াবাসহ চরহাজারী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলমসহ তার ২ সহযোগি মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদ্ত) বিমল কর্মকার বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

December ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট