1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কমিটি বাণিজ্য ও পকেট কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীতে বিএনপি নেতা শামীমের কুশপুত্তলিকা দাহ,অবাঞ্ছিত ঘোষণা | দৈনিক উপকূল বার্তা
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন:

কমিটি বাণিজ্য ও পকেট কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীতে বিএনপি নেতা শামীমের কুশপুত্তলিকা দাহ,অবাঞ্ছিত ঘোষণা

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৯৯ বার

নোয়াখালীর হাতিয়া উপজেলা ও পৌরসভা যুবদলের পকেট কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির একাংশের নেতাকর্মিরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে কমিটি বাণিজ্যের মাস্টারমাইন্ড অবহিত করে হাতিয়াতে অবাঞ্ছিত ঘোষণা করে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।
বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার ওছখালী শহরে তারা এ কর্মসূচি পালন করে। এতে দলটির নেতাকর্মিরা হাতিয়া উপজেলা যুবদলের নব ঘোষিত পকেট কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন, হাতিয়া উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিরুল ইসলাম আমির, উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম–আহ্বায়ক মো.শাহীন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহববায়ক নুর ইসলাম সুমন, হাতিয়া পৌরসভা যুবদলের বিদায়ী সদস্য সচিব মোছলেহ উদ্দিন, পৌরসভা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ আজাদ প্রমূখ।    সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, চোরা গোপ্তা মোটা অংকের টাকার বিনিময়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এ পকেট কমিটি ঘোষণা করেন। এ কমিটি গঠন নিয়ে কারো সাথে কোন আলাপ আলোচনা করা হয়নি। যাদের দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তারা গত ১৭ বছর দলীয় কোন কর্মকান্ডে ছিলনা। এমন লোকদের দিয়ে কমিটি দেয়া হয়েছে তারা কমিটিতে পদ প্রত্যাশীও ছিলেন না। সমাবেশে অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে দলের ত্যাগী ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন ও নতুন কমিটি ঘোষণার দাবি জানানো হয়। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচির ডাক দেবেন বলে হুশিয়ারি দেন।
অপরদিকে, একই দিন বেলা ১২টার দিকে হাতিয়া উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন ও সদস্য সচিব ফাহিম উদ্দিনের নেতৃত্বে মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা পাল্টা মিছিল বের করেন। এ সময় মাহবুবুর রহমান শামীমের অনুসারীরা দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোনে সংযোগ পাওয়া যায়নি। জানতে চাইলে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর বলেন, বিষয়টি হালকা শুনেছি। তবে এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার ৪ মার্চ রাতে কেন্দ্রীয় কমিটি কর্তৃক হাতিয়া উপজেলা ও হাতিয়া পৌরসভা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মো. ইসমাইল হোসেন ইলিয়াসকে আহ্বায়ক ও ফাহিম উদ্দিনকে সদস্য সচিব করে হাতিয়া উপজেলা যুবদলের কমিটি এবং মোমিন উল্যাহ রাসেলকে আহবায়ক এবং কাউসার মোস্তফাকে সদস্য সচিব করে হাতিয়ার পৌরসভা যুবদলের কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb   Apr »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট