1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কবিরহাটের ধর্ষণের শিকার দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

কবিরহাটের ধর্ষণের শিকার দুই বোনকে আইনি সহায়তা প্রদানের দায়িত্ব নিলেন তারেক রহমান

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার

ছবি সংগ্রহ
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৭ বছর বয়সী দুই জমজ বোনকে ধর্ষণের ঘটনায় ভিকটিমদের আইনি সহায়তা প্রদান, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার দুপুরে নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাছান পলাশ, নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল হক, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী কবির, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি মোনাক্কের বাহার প্রমুখ।
জেলা আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন লিখিত বক্তব্যে বলেন, কবিরহাট উপজেলায় দুই জমজ শিশু ধর্ষণের সংবাদ গণমাধ্যমে প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালকে ওই দুই ভিকটিমকে আইনি সহায়তা প্রদান, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক সহায়তা প্রদানের নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট