1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
প্রশাসনের অভিযানের পরেও বন্ধ হয়নি অবৈধ ইটভাটা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

প্রশাসনের অভিযানের পরেও বন্ধ হয়নি অবৈধ ইটভাটা

খুলনা ব্যুরো
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৬ বার

 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর রোডে কুমিড়াদাহ এলাকায় মেসার্স মোল্লা ব্রিকস ও রাতুল ব্রিকস নামের র্দীঘদিন ধরে গড়ে উঠেছে দুইটি ইটভাটা। বছরের পর বছর ধরে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স্ ছাড়াই চলছে এ ইটভাটার কার্যক্রম। সম্প্রতি শৈলকুপা  উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ভ্রাম্যামান অদালতের মাধ্যমে এ ইটভাটা দুইটি বন্ধ ঘোষনা করলেও এখানো পুরোদমেই চলছে ইট প্রস্তুত কার্যক্রম।শৈলকুপা উপজেলা প্রশাসন সুত্র জানায়, মেসার্স মোল্লা ও রাতুল ব্রিকস নামে ইটভাটা দুটি’র পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় গত ৬ মার্চ ২৫ তারিখে একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ ইটভাটা দুটি’র কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়।শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন ভ্রাম্যমান আদালতে অবৈধ এ ইটভাটা দুটির ৮০ হাজার টাকা জরিমানা করেন ভাটা মালিকদের। ইটভাটার মালিক আমজাদ হোসেন মোল্লা ও সাইফুল ইসলাম খোকন  জরিমানার অর্থ পরিশোধ করেছেন।সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা যায়, ইটভাটাতে কাজ করছে শ্রমিকরা। কেউ ইট প্রস্তুত করছে আবার কেউ চুল্লি থেকে ইট বের করে স্টিক সাজাচ্ছে। পুরোদমেই চলছে ভাটার কার্যক্রম।কীভাবে কত দিন ধরে ইটভাটার কর্যক্রম চালু হয়েছে এমন প্রশ্নের জবাবে ইটভাটার ম্যানেজাররা বলেন, অভিযান হয়েছে, অফিসে ভ্যাট টেক্স দিয়েই আমরা চালু করেছি। আমি এ বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি নই। আপনারা আমাদের কোম্পানীর মালিকের সাথে কথা বলেন।মেসার্স রাতুল ব্রিকসের মালিক সাইফুল ইসলাম খোকন মুঠোফোনে বলেন, আমি অনেক লোকশানের মধ্যে আছি। এখানো সব ইট পুড়ে শেষ করতে পারি নাই। তাই পরিবেশ অধিদপ্তরের মৌখিক অনুমোদন নিয়ে কাজ করছি। আপনারা আমার ক্ষতি করবেন না।এবিষয়ে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, যদি ইটভাটা পুনরায় চালু হয়ে থাকে তাহলে জেলা প্রশাসক স্যারের সাথে কথা বলে পরবর্তি ব্যবস্থা গ্রহন করা হবে।উপজেলার শেখপাড়া বাজারের পাশে এসবিআর ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের অভিযানে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হলেও আবারো নতুন করে কার্যক্রম চলমান।এবিষয়ে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাছির রহমান বলেন, অভিযানের করে ভেঙ্গে ফেলার পরেও কার্যক্রম চলমান থাকে তাহলে এইস বি আর ভাটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট