1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার

চতুর্থ বিয়ে নিয়ে কথা কাটাকাটি : ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই
নোয়াখালীর হাতিয়াতে বিয়ে নিয়ে বাগবিতন্ডার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনায় নিহতের স্ত্রী তাজনাহার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত ছোট ভাই মো.সাকিবকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।
নিহত রাকিব উদ্দিন (৩০) একই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় জানায়, ছোট ভাই সাবিক আগে ৩টি বিয়ে করে।  এর মধ্যে কয়েক দিন আগে তিনি আরো একটি বিয়ে করেন।  চতুর্থ বিয়ে নিয়ে শুক্রবার রাত ২টার নিজ বাড়িতে বড় ভাই রাকিবের সাথে ছোট ভাই সাকিবের বাগবিতন্ডা বেধে যায়। একপর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে  বড় ভাই রাকিবকে বুকে ও বুকের পাশে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে খুন করার পর ছোট ভাই সাকিব নিজেই জাতীয় জরুরি সেবা নম্বর  ৯৯৯ এ কল করে তার বড় ভাইকে খুন করার বিষয়টি জানান। পরে পুলিশ তাকে নিজের গ্রাম গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আজমল হুদা বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের  মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরা আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট