1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

হাতিয়ায় আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১৭৬ বার

হাতিয়া(নোয়াখালী) সংবাদদাতাঃ নোয়াখালীর হাতিয়ায় দৈনিক আমার দেশ ও সম্পাদক ড. মাহমুদুুর রহমান সহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক ফোরাম।মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ প্রাঙ্গনে প্রধান সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে সঞ্চালনায় ছিলেন আমার দেশ হাতিয়া প্রতিনিধি জি এম ইব্রাহীম।এতে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মো. ইফতেখার হোসেন তুহিন দৈনিক নয়া দিগন্ত, এম সাখাওয়াত হোসেন দৈনিক সমকাল, ইসমাইল হোসেন কিরণ আর টিভি, মো. ফিরোজ উদ্দিন মোহনা টেলিভিশন,মো: হানিফ উদ্দিন সাকিব, দৈনিক খবরের কাগজ,আমির হামজা দৈনিক সংগ্রাম, আকতার হোসেন দৈনিক ইনকিলাব, মো. জিল্লুর রহমান দৈনিক কালবেলা, উত্তম সাহা দৈনিক সকালের সময়, সাইফুল ইসলাম জিহাদ দৈনিক আমার সংবাদ, সাব্বির ইবনে সিদ্দিক দৈনিক স্বদেশ প্রতিদিন, জাকের হোসেন দৈনিক বাংলাদেশ সমাচার।এ ছাড়াও মানববন্ধনে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলো, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক ইকবাল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ফাহিম উদ্দিন, সাবেক সদস্য সচিব আবুল বাশার হাওলাদার, পৌরসভা যুবদলের আহবায়ক মোমিন উল্যাহ রাসেল, সদস্য সচিব কাউসার মোস্তফা, দ্বীপ সরকারি কলেজের ছাত্রদলের সাবেক আহবায়ক শরীফুল ইসলাম দুখু সহ প্রমুখ।  বক্তারা বলেন, ৫ আগষ্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের প্রধান শেখ হাসিনাপালিয়ে গেলেও তার রেখে যাওয়া দোসরা আমারদেশ পত্রিকা ও সম্পাদক সহ বিরুদ্ধে আবার নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। পূর্বের ন্যায় তারা মানুষের কন্ঠরোধ করতে মিথ্যা মামলা হামলার চেষ্টা করছে। এসকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের মানুষ তাদের ফ্যাসিবাদী চরিত্রকে রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট