1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ার নির্মাঞ্চল নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারও বৃষ্টির পানিতে প্লাবিত | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

হাতিয়ার নির্মাঞ্চল নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারও বৃষ্টির পানিতে প্লাবিত

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৯৩ বার

হাতিয়ার নির্মাঞ্চল নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারও বৃষ্টির পানিতে প্লাবিত


অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে সৃষ্ট দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে অস্বাভাবিক জোয়ারে নিঝুমদ্বীপ সহ হাতিয়া দ্বীপের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ১১ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জোয়ারের তীব্রতায় বেড়ী বাঁধের বাহিরের মানুষের বাড়িঘর দোকান-পাটের মালামাল ভেসে যায়। ৩ নং সতর্ক সংকেত বলবৎ থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাময়িকভাবে হাতিয়ার সাথে সকল ধরনের নৌ-যাতায়াত বন্ধ ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে নিম্নচাপের প্রভাবে হাতিয়ায় ধমকা ও ঝড়ো হাওয়া সহ ভারি বৃষ্টিপাত শুরু হয়। নদী ও সমুদ্র উত্তাল রয়েছে। দুপুরের জোয়ারে পানির উচ্চতা বেড়ে নলচিরা ঘাট এলাকায় বেড়ীর বাইরে, নিঝুমদ্বীপ, চরঘাসিয়া ও ঢালচর সহ নিম্মাঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
নলচিরা ঘাটের বেড়ীর বাইরে অবস্থিত রাস্তার দুপাশে ছোট ছোট দোকানগুলো পানিতে ডুবে যায়। জোয়ারের তীব্র স্ত্রোতে ১০ টি দোকান ভেসে যায়। নলচিরা ইউনিয়নের বাসিন্দা হকসাব উদ্দিন জানান, জোয়ারের স্রোতে ও ঢেউয়ের আঘাতে শরিফ টি স্টোর, খালেকের চা দোকান সহ ঘাটের ৫-৬টি দোকান ঘর ক্ষতিগ্রস্থ হয়। দুপুর ১১ টার পর আসা জোয়ারের এসব ঘর ক্ষতিগ্রস্থ হয়। ঘাট এলাকার প্রধান সড়কের উপর তিনফুট উচ্চতায় পানি উঠে। জোয়ারের সাথে সাথে ঢেউয়ের তীব্রতা বেশি থাকায় ঘাটের এসব দোকান পাঠ বেশি ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও অতিরিক্ত জোয়ারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। রাতের জোয়ারে আরো বেশী প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার মোহাম্মদ শাহেদ উদ্দিন জানান, দ্বীপের ১,২,৩ ও ৭,৮,৯ ওয়ার্ড সহ অধিকাংশ এলাকা অস্বাভাবিক জোয়ারে তলিয়ে যায়। মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। অনেকের ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না বন্ধ রয়েছে। নামার বাজার এলাকার ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, নামার বাজারসহ আশপাশের সকল রিসোর্ট তলিয়ে গেছে। রাতে আরেকবার জোয়ার হবে। জোয়ারে সব তলিয়ে যাচ্ছে দেখে মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
নিঝুমদ্বীপের বাসিন্দা আকবর বলেন, বেড়িবাঁধ না থাকায় সহজেই জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয় নিঝুমদ্বীপ। দিনে ও রাতে দুবেলায় জোয়ারে ইতোমধ্যে মোল্লা গ্রাম, বান্ধাখালী গ্রাম, পূর্ব মুন্সী গ্রাম, গুচ্ছগ্রাম, পূর্বাঞ্চল গ্রাম, মদিনা গ্রামসহ নিঝুমদ্বীপের সবগুলো গ্রামে পানি ঢুকেছে।
এদিকে সকাল থেকে উপজেলার হরনী, চানন্দী, সুখচর, নলচিরা, চরইশ^র, তমরদ্দি, সোনাদিয়া ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের নিম্মাঞ্চলসহ চারপাশের নদ-নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে ৪ ফুট পানিতে প্লাবিত হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সৃষ্ট নিম্মচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। এদিকে হাতিয়ার সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ রয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, হাতিয়ার বিভিন্ন অঞ্চলে জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে ত্রাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। ত্রাণ পেলেই দুর্গতদের মাঝে দ্রুত পৌঁছে দেওয়া হবে।
আমির হামজা
হাতিয়া প্রতিনিধি
২৯/০৫/২০২৫
০১৭১৫৮০৮৪৯৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট