1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় জামায়াতে ইসলামীর উদ্দ্যেগে ঈদ প্রীতি অনুষ্ঠান ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

হাতিয়ায় জামায়াতে ইসলামীর উদ্দ্যেগে ঈদ প্রীতি অনুষ্ঠান ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৪০ বার

হাতিয়া উপজেলায় পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ প্রীতি অনুষ্ঠান ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে স্থানীয় চরকৈলাশ হাদিয়া মাদ্রাসা হলরুমে এই সভা হয়েছে।

হাতিয়া পৌরসভা জামায়েতের আমির মাওলানা তাওফীকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়েতের আমির মাওলানা বোরহানুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা জামায়েতের নায়েবে আমির মাওলানা ইদ্রিস, নোয়াখালী-৬ হাতিয়া থেকে জামায়েত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ মো: মাহফুজুল হক, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সাব্বির আহম্মেদ তাফসীর। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৫শতাধিক কর্মী সমর্থক।
সভার শুরুতে বক্তারা নিজেদের সাংগঠনিক বিষয় নিয়ে কথা বলেন। সভার এক পর্যায়ে প্রধান অতিথি উপজেলা জামায়েতের আমির মাওলানা বোরহানুল ইসলাম আগামী পৌরসভা নির্বাচনের দলের মনোনীত প্রার্থীন নাম ঘোষনা করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক সাব্বির আহম্মেদ তাফসীরকে প্রার্থী হিসাবে এই ঘোষনা দেন। তাফসীর হাতিয়ার সাবেক অধ্যক্ষ মাওলানা মহি উদ্দিনের ছেলে। এসময় জামায়েতের কর্মী সমর্থকরা স্লোগান দিয়ে সমর্থন দেন।
পরে নোয়াখালী-৬ হাতিয়া থেকে জামায়েত ইসলামীর আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী শাহ মো: মাহফুজুল হক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি জি এম ইব্রাহিম,সহ সভাপতি আমির হামজা সহ সভাপতি আক্তার হোসেন,সাধারণ সম্পাদক এম সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কেফায়েতুলল্যাহ, সাংগঠনিক সম্পাদক ১ জিল্লুর রহমান রাসেল, সাংগঠনিক সম্পাদক ২ তাজুল ইসলাম তছলিম, সিনিয়র সাংবাদিক ইফতেখার হোসেন তুহিন,ইসমাইল হোসেন কিরন, কোষাধ্যক্ষ জাকের হোসেন, নির্বাহী সদস্য ছাইফুল ইসলাম জিহাদ,মিরাজ উদ্দিন,ছাইফুল মাসুম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন
পৌরসভা জামায়েতের আমির মাওলানা তাওফীকুল ইসলাম। হাফেজ মিজানুর রহমান,মাওলানা বাবর উদ্দিন। ব্যবসায়ী আব্দুল কাদের।
আমির হামজা
হাতিয়া নোয়াখালী
০৮-০৬-২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট