1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
যতদিন হাসিনার বিদায় নিশ্চিত করতে ছাত্রদল মাঠে সোচ্চার ছিল: নাছির | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

যতদিন হাসিনার বিদায় নিশ্চিত করতে ছাত্রদল মাঠে সোচ্চার ছিল: নাছির

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৯৯ বার

জুলাই গণঅভ্যুথানে সকল শহীদ এবং ছাত্রদল ও যুবদলের কর্মীসহ সব হত্যার, গুমের বিচার দাবি করেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি বলেছেন,খুনি হাসিনার বিদায় নিশ্চিত করার জন্য ছাত্রদল সব সময় মাঠে সোচ্চার ছিল এবং এখনও আছে। বুধবার (১১ জুন) নোয়াখালীর মাইজদী বাজারে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দিন নাছির বলেন, গত সাড়ে ১৬ বছর নোয়াখালীসহ সারা দেশে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দল এবং স্বেচ্ছাসেবক দলসহ হাজার হাজার নেতাকর্মীকে নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন এবং ২০১৮ সালে রাতের নির্বাচনসহ তিনটি নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাজত্ব কায়েম করেছে। এটা আর চলতে দেয়া যাবে না।
তিনি আরও বলেন, নোয়াখালী সদর-সুবর্ণচর আসনে বহিরাগত লোক এসে এলাকায় অবৈধভাবে ক্ষমতা দখল করে রাজত্ব কায়েম করেছে। তার ছেলেকেও অবৈধভাবে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। এটা আর হতে দেয়া হবে না। সদর এবং সুবর্ণচরে শিক্ষিত নাগরিকরাই এখন থেকে জনপ্রতিনিধি হবে। তারা নোয়াখালীসহ সারা দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো এলাকায় শাসন করেছে আওয়ামী ফ্যাসিস্ট শক্তি।
দলীয় নেতা-কর্মীরা প্রধান অতিথিকে স্বাগত জানাতে এ পথসভায় যোগ দেন। এর আগে জেলা শহরের সোনাপুরে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাছির উদ্দিন নাছির। অনুষ্ঠানের শুরুতে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এসময় জেলা বিএনপির সদস্য এডভোকেট রবিউল হাসান পলাশ, শাহ জাফর উল্যা রাসেল, স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমান, জেলা ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রকি, এনবিএস রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট