1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হাতিয়ায় প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাট উদ্বোধন | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

হাতিয়ায় প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাট উদ্বোধন

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৩৯ বার

নোয়াখালীর বিছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র সূর্যমুখী ঘাট এলাকায় মৎস্যজীবী ও জেলেদের সার্বিক যোগাযোগ ও ব্যবসায়িক সুবিধার্থে প্রকৌশলী ফজলুল আজিম মাছ ঘাটের উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (২০ জুন) বিকালে উপজেলার সূর্যমুখী বাজারের পুর্ব পাশে এ মাছ ঘাট উদ্বোধন করা হয়। মাছ ব্যবসায়ী মোহাম্মদ আহছানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা । এ সময় উপস্থিত ছিলেন চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদ,উপজেলা সেচ্ছাসেবক দলের -সদস্য সচিব সুমন তালুকদার,পৌরসভা যুবদলের আহবায়ক মোমিন উল্যাহ রাছেল,মৎস্য ব্যবসায়ী আরিফ উদ্দিন,সাবেক ইউপি সদস্য আবুল বাসার,আকরাম,রাশেদ,এমরান,ওসমান,নিজাম,রাহাদ, বাবুল,স্বপন প্রমুখ।এ ছাড়া হাতিয়ার বিভিন্ন ঘাটের মাছ ব্যবসায়ী, জেলেসহ প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য জেলে নৌকা নিয়ে মেঘনা নদীতে এসে মাছ শিকার করে। এসব জেলেরা মাছ বিক্রি ও নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করার জন্য সূর্যমুখী মাছ ঘাট ব্যবহার করে থাকে। কিন্তু এই ঘাটে বড় কোন মাছের আড়ৎ না থাকায় জেলেরা মাছের ন্যায্য মূল্য পায় না। জেলেদের চাহিদা ও ব্যবসায়ীদের আগ্রহের কারণে সম্প্রতি এ ঘাটকে মাছ ঘাট হিসেবে পরিণত করা হয়। মাছের প্রকৃত মূল্য নির্ধারণের জন্য সরাসরি ডাকের ব্যবস্থা করা হয়। ঘাটটি পরিচালনার জন্য স্থায়ীভাবে শ্রমিক নিয়োগ করা হয়। সার্বিক সব বিষয় তদারকির জন্য একটি কমিটি করে দেওয়া হয়। মাছ ঘাট উদ্বোধন উপলক্ষ্যে ঘাটের চারপাশে বর্ণিল পতাকা লাগিয়ে সাজানো হয়। উদ্বোধনের পরপরই ঘাটে মাছ বিক্রি শুরু হয়েছে। হাতিয়াতে এ ঘাট ছাড়াও আরও ১০টি বড় বড় মাছ ঘাট রয়েছে। যাতে প্রতিদিন ১০ হাজার জেলে নৌকা ও ফিসিং ট্রলার মাছ বিক্রি করে থাকে।

আমির হামজা
হাতিয়া নোয়াখালী
২০/০৬/২০২৫
০১৭১৫৮০৮৪৯৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট