1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৫৪ বার

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সোমবার (৩০ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে,গতকাল রোববার রাত ৯টার দিকে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো.ফকরুল ইসলাম (৩৬) উপজেলার গনিপুর গ্রামের দেওয়ানজি বাড়ির মো.সোহরাব হোসেনের ছেলে।  প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফকরুল মাদক, অস্ত্রসহ একাধিক মামলার আসাসি। একটি অস্ত্র মামলায় আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এরপর তিনি গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন থানা এলাকায় পলাতক ছিল। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর আভিযানিক দল উপজেলার চৌরাস্তার সিএনবি গেটের বিপরীত পাশে মেসার্স মাওলা অটোজ এন্ড ডিজিটাল হোন্ডা সার্ভিসিং সেন্টারের সামনে সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে।
র‍্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামি ওয়ারেন্টভুক্ত ১০ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত মর্মে স্বীকার করে। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলার বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট