1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন পলাশ। | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব পেলেন পলাশ।

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৫০ বার

।।।।। ছবি সংগ্রহ
নোয়াখালী জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ একজন সুদক্ষ সাংগঠনিক, মেধাবী রাজনীতিবিদ, প্রতিষ্ঠিত আইনজীবী ও সুবক্তা হিসেবে বিশেষ সুপরিচিত। বিশেষ কর্মদক্ষতা ও দায়িত্বশীলতার কারণে অবশেষে তিনি জেলা বিএনপির দপ্তর সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব পেলেন।
নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদের স্বাক্ষরিত এক চিঠিতে বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া অ্যাডভোকেট পলাশ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নোয়াখালী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।
এদিকে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশকে নোয়াখালী জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্ব অর্পণ করায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা বার্তা ও ফুলের তোড়া উপহার দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘ ৮ বছর পরে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর গত ৬ মে ৩৭ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে অ্যাডভোকেট রবিউল হাসান পলাশকে জেলা বিএনপির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এবার নতুন করে শুধুমাত্র অ্যাডভোকেট পলাশকে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
দায়িত্বপ্রাপ্ত হয়ে অ্যাডভোকেট পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক স্ট্যাটাসে জেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহবায়ক এ বি এম জাকারিয়াসহ দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ও সকলের কাছে দোয়া কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট