1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
" হৃদয়ে রক্তক্ষরণ জুলাই আগষ্ট | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

” হৃদয়ে রক্তক্ষরণ জুলাই আগষ্ট

মোঃ ইদ্রিস মিয়া
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার

ফিরে এসেছে জুলাই আগস্ট
হৃদয়ে রক্তক্ষরণ
জীবন দিয়ে বোঝালে তোমরা
ফ্যাসিস্ট তাড়ানোর ধরন।
নীল পোশাকের সামনে সেদিন
জাতিকে করতে মুক্তি
বাংলার বুকে প্রমাণ হলো
তারেক রহমানের শক্তি।
রিক্ত হস্তের দামাল তোমরা
স্লোগান ভরা মুখে
নির্দেশনায় তারেক রহমান
প্রচন্ড সাহস বুকে।
তাইতো তোমরা হাসিমুখে
মৃত্যুকে করেছ বরণ
ত্যাগের মহিমায় প্রিয় নেতা
করছে তোমাদের স্মরণ।
ভেবো না কেউ মৃত্যুর পরে
মুছবো চোখের জল
তোমাদের মৃত্যুর বদলা নেব
আমরা জাতীয়তাবাদী দল
হাসিমুখে নিয়েছো বিদায়
মাননি কোন বারণ
আমরা তোমাদের উত্তরসূরী
স্মৃতি করেছি চারণ ।
মৃত্যু মিছিলের আসল খবর
জানেনা তো কেহ
শুধুমাত্র জাতীয়তাবাদী দলের ছিল
উনাষিটি দেহ ।
১৯ জন ছিল রাজধানীর বুকে
বাকিটা সারাদেশে
সবাই তোমরা জিয়ার সৈনিক
শহীদ অবশেষে ।
শহীদ জিয়া মরে গিয়েও
যেমনি বেঁচে আছে
এমনি করে জীবন্ত তোমরা
তারেক রহমানের কাছে ।
প্রবাস থেকে নিচ্ছে নেতা
পরিবারের খবর
দেশে ফিরে জিয়ারত করবে
সব শহীদের কবর।
ফিরবে না আর কভু তোমরা
দেখবো না আর মুখ
বছর ঘুরে জুলাই আগস্ট
কাঁদবে সবার বুক ।
কবির কবিতা গিয়েছে থেমে
তোমাদের কবিতার সুরে
কবিতা হয়ে থাকবে তোমরা
আমাদের হৃদয় জুড়ে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট