1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আসুন সকল বিভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদের কবর রচনা করি‌: মোঃ শাহজাহান | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

আসুন সকল বিভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদের কবর রচনা করি‌: মোঃ শাহজাহান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার

আসুন সকল বিভেদ ভুলে গিয়ে ফ্যাসিবাদের কবর রচনা করি‌:মোঃ শাহজাহান।  ছবি মোঃইদ্রিস মিয়া,
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক ৪ বারের এমপি নোয়াখালী মাটি ও মানুষের নেতা মোঃশাহজাহান বলেন আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে চিরস্থায়ীভাবে ফ্যাসিবাদের কবর রচনা করি।
শনিবার (০৯ আগস্ট) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা কৃষকদলের আয়োজনে চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোঃ শাহজাহান বলেন, এমপি, মন্ত্রী আমার কাছে বড় না, বড় হচ্ছে আমার দেশের জনগন। যারা সত্যিকারের মানুষ তারা নিজের স্বার্থ নয়, দেশকে ভালোবাসে। আমি দলের দুরদিনে ছিলাম, এখনও আছি আল্লাহ আপনাদের সকলের দোয়ার বরকতে আমাকে সুস্থ করিয়া আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছে।
তিনি বলেন, অতীতে যা হয়েছে সেগুলো ভুলে গিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্র চলছে আমাদের মধ্যে বিবাদ ও বিরোধ তৈরি করতে। তারেক রহমান বলেছেন সবাইকে ধৈর্য্য ধরতে হবে। ধৈর্য্য ধরে ঐক্যবদ্ধ থেকে আমাদেরকে এ ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হবে।সাবেক এমপি
শাহজাহান বলেন, সংবিধানে বিসমিল্লাহ জিয়াউর রহমান সংযুক্ত করেছেন। তিনি শ্রদ্ধার সাথে জীবনযাপন করেছেন। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তাকে অপমান করতে পারে না। তাই মানব সবার  মাধ্যমে সবাইকে জীবনযাপন করতে হবে। তাহলে সম্মান আল্লাহ দিবে।
দলের নেতাকর্মীদের খারাপ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করে মোহাম্মদ শাহজাহান বলেন, যে যা করেছেন তা গতকাল পর্যন্ত, আজকের পর থেকে আর না। দলের সম্মান রক্ষায় সবাইকে বিশৃঙ্খল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। যারা অত্যাচার করেছে তাদের শাস্তি দিয়ে যারা তাদের অধিকার হারিয়েছেন তাদের অধিকার ফিরে পাবেন।
সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল মালেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর  রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুল মতিন, গিয়াস উদ্দিন সেলিম, সদর উপজেলা বিএনপির সভাপতি সলিমুল্ল্যাহ বাহার হিরন, শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের, জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান, জেলা সেচ্চাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, সাধারণ সম্পাদক জিএস হারুন, জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা জাসাসের দপ্তর সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া,জেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দীন দুখু’সহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ। আরো উপস্থিতছিলেন অশ্বদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম ফখরুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট