1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে সেমিনার | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই নিয়ে সেমিনার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২১১ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ে অডিটোরিয়ামের সেমিনার হলে শতাধিক ছাত্র-শিক্ষকের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. ইসমাইল। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, আমেরিকা থেকে আগত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গবেষক প্রকৌশলী ইসরাফিল মাসুম। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আব্দুল কাইয়ুম মাসুদ।
এই সেমিনারের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা ও উদ্ভাবন এর নতুন দিগন্ত, স্মার্ট শিক্ষা পরিবেশ গড়ে উঠবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে একটি ল্যাব স্থাপন করা হবে বলেও সেমিনারে  শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন প্রশাসন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এআই এর প্রভাবে বর্তমান বিশ্বে অনেক যুগান্তকারী পরিবর্তন ঘটবে। আমাদের রপ্তানি আয়ের অন্যতম উৎস গার্মেন্টস সেক্টরে এর বড় একটি প্রভাব পড়বে। বিশেষত, অদক্ষ জনগোষ্ঠী তাদের কর্মসংস্থান হারাবে। এ জন্য আমাদের আরও স্কিলড হতে হবে। সে লক্ষ্যেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কাজ করছে। দক্ষতাসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরী করছে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়েটরা যাতে বিশ্বমানের হয়ে গড়ে উঠতে পারে সেদিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট