1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
হলিস্টিক হোম বিল্ডার্স শত কোটি টাকা নিয়ে উধাও" বিনিয়োগ কারীদের বিক্ষোভ উত্তরায় | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

হলিস্টিক হোম বিল্ডার্স শত কোটি টাকা নিয়ে উধাও” বিনিয়োগ কারীদের বিক্ষোভ উত্তরায়

মোঃ মহাসিন
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৪ বার

রাজধানীর উত্তরা এলাকায় হলিস্টিক হোম বিল্ডার্স কর্তৃপক্ষের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিনিয়োগ কারীদের অর্থ ফেরতের দাবিতে শুক্রবার (০৫ সেপ্টেম্বর) উত্তরা রাজউক কলেজ সামনে মহাসড়কে ভুক্তভোগী গ্রাহক
বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
উপস্থিত ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, “হলিস্টিক হোম বিল্ডার্স” নামের প্রতিষ্ঠানটি আকর্ষণীয় ফ্ল্যাট ও জমির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু নির্ধারিত সময়ে জমি বা ফ্ল্যাট বুঝিয়ে না দিয়ে প্রতিষ্ঠানের পরিচালকরা উধাও হয়ে গেছেন।
হলিস্টিক হোম বিল্ডির্স লিঃ বিনিয়োগ করলে লাভের অংশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, বিনিয়োগ করা ও লাভের টাকা না দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে উধাও হয়ে গেছে। প্রতিষ্ঠানের কিছু লোকজন আমাদের টাকায় বাড়ী, জমি, ফ্ল্যাট কিনে রেখেছে এমনি অভিযোগ করেছেন। জমি,বাড়ী, ফ্ল্যাট গুলো সরকারি উদ্যোগে নিলামে বিক্রি করে সেই টাকা আমাদের মাজে দেওয়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
মানববন্ধনের নেতৃত্ব দেন ভুক্তভোগী মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শরীফ মোল্লা, আলামিন মিয়াজী ও আব্দুর রহিম। তারা অভিযোগ করে বলেন পরিকল্পিত সিন্ডিকেটের মাধ্যমে সাধারণ মানুষের ঘামঝরা টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।” ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, এ প্রতারণার সঙ্গে সরাসরি জড়িত হলিস্টিক হোম বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক শিশির কবির, উপ-ব্যবস্থাপনা পরিচালক হায়দার কবির মিথুন, ফাইন্যান্স ডিরেক্টর হাবিবুল্লাহ বাহার এবং সমবায় সমিতির শিমুল চৌধুরী। এ চারজনের বিরুদ্ধে শতকোটি টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। মানববন্ধনে বক্তারা বলেন,
“আমরা আমাদের জীবনের সঞ্চয় ও ধারকর্জ করে এই প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করেছি। এখন তারা টাকা ফেরত না দিয়ে গা-ঢাকা দিয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।” ভুক্তভোগীরা আরও জানান, প্রতারিত গ্রাহকদের তালিকা দিন দিন দীর্ঘ হচ্ছে। তারা দাবি করেন— আইনশৃঙ্খলা বাহিনী যেন দ্রুত এ প্রতারক চক্রকে আইনের আওতায় এনে ভুক্তভোগীদের ন্যায্য টাকা ফিরিয়ে দেন। মানববন্ধনে নারী-পুরুষ অনেকেই কান্নাজড়িত কণ্ঠে নিজেদের দুঃখ-ক্ষোভ প্রকাশ করেন। ভুক্তভোগীদের দাবি, সরকার যদি জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট