1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালীতে চালের টিন কেটে ওষুধ দোকানে দুর্ধর্ষ চুরি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ বার

নোয়াখালীর সদর উপজেলায় রাতের আঁধারে চালের টিন কেটে একটি ওষুধের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোররা ওই সময় দোকান থেকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও ৮লাখ টাকার ওষুধসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের নিউ এশিয়া ফার্মেসিতে এ চুরির ঘটনা ঘটে।
ফার্মেসির মালিক মোর্শেদ আলম অভিযোগ করে বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে আমার কর্মচারিরা দোকান খুলে দেখে দোকানের চালের টিন কাটা। দোকানে ভিতরে ঢুকে দেখে ড্রয়ার ভাঙ্গা। আমার  নগদ ৪ লাখ ৫০ হাজার টাকাসহ ৭-৮ লাখ টাকার ওষুধ চুরি করে নিয়ে গেছে। দোকানে থাকা সিসি ক্যামেরা চোর এলোমেলো করে দিয়ে যায়। তবে সিসি ক্যামেরায় একটি ফুটেজে দেখা যায় একজন চোর মুখে গামছা পেঁচিয়ে দোকানে প্রবেশ করে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট