1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
 হাতিয়ায় নদী ভাঙন রোধকল্পে ফেলা বালিভর্তি জিও ব্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

 হাতিয়ায় নদী ভাঙন রোধকল্পে ফেলা বালিভর্তি জিও ব্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ

আমির হামজা হাতিয়া প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার
 , নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সি-ট্রাকের মাস্টারের বিরুদ্ধ বয়ার চরে নদীর তীর রক্ষার জন্য ফেলা বালিভর্তি জিও ব্যাগ ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিবাদে গতরাতে (বুধবার) চেয়ারম্যান ঘাটে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। মিছিলে সি- ট্রাক মাস্টার আফজাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার বিচার দাবিতে নানা রকম শ্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, হাতিয়ার বয়ার চরে নদী ভাঙন রোধকল্পে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সম্প্রতি সরকারিভাবে মেঘনা নদীর তীরে বালিভর্তি জিও ব্যাগ দেওয়া হয়। এসব জিও ব্যাগ যাতে নৌ চলাচলের সময় ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য নদীতে কিছু লগির (খুঁটি) সাথে নিশানা পতাকা দেওয়া হয়েছে।
এরপরও চেয়ারম্যা ঘাট-নলচির নৌপথে চলাচলকারী এস.টি সৈবাল সি-ট্রাকের মাস্টার (চালক) আফজাল হোসেন সি-ট্রাকের ধাক্কা দিয়ে দুই দফা ছয়টি করে ১২টি জিও ব্যাগ ছিঁড়ে ফেলেন। এতে করে জোয়ারের সাথে জিও ব্যাগের বালিগুলো সরে যাচ্ছে। তার স্বেচ্ছাচারিতার কারণে সি-ট্রাকের ধাক্কায় নদীতে দুটি লগি ও একটি মাছধরা নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করা হয় এ সময়। এ বিষয়টি সমাধান করার জন্য আফজাল মাস্টারকে স্থানীয় লোকজন বসতে বললেও তিনি না বসে নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। সমাবেশ থেকে রাতের মধ্যে বিষয়টি সমাধান না করলে আজ বৃহস্পতিবার থেকে আফজাল মাস্টারকে সি-ট্রাক চালাতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।
জানা যায়, পরে রাত ১২টার দিকে অভিযুক্ত সি-ট্রাক মাস্টারের উপস্থিতিতে চেয়ারম্যান ঘাটে বৈঠক বসে। বৈঠকে জিও ব্যাগ ছেঁড়ার জন্য দু:খ প্রকাশ করে ভবিষ্যতে এ বিষয় আরো সতর্কতা অবলম্বনের অঙ্গিকার করেন সি-ট্রাক মাস্টার। একই সাথে আফজাল মাস্টার নিজ দায়িত্বে ক্ষতিগ্রস্ত জিও ব্যাগ এবং ক্ষতিগ্রস্ত লগি-নিশানা পুনঃস্থাপনের ব্যবস্থা করার আশ্বাস দিলে বিষয়টি সুরাহা হয়।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত সি-ট্রাক মাস্টার আফজাল হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তিনি রিসিভ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট