নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ এর সঞ্চালনায় ১৫ সেপ্টেম্বর সোমবার সন্ধ্য ৭টায় নোয়াখালী আইনজীবী ১নাম্বার হলরুমে নোয়াখালী জেলাতে দলের
সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দলের সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ সংক্ষিপ্ত বক্তব্য বলেন
সভায় আলোচনার মূল বিষয় ওয়ার্ড থেকে শুরু করে প্রতিটি স্তরে বিএনপিকে কীভাবে শক্তিশালী করে গড়ে তোলা যায় আমরা সবাই এই কার্যক্রমকে হাতে নিয়ে জনগণের কাছে গিয়ে কাজ করতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বক্তব্যে বলেন,
“আলোচনা থাকবে, সমালোচনাও থাকবে, তবে সংগঠন সবার ঊর্ধ্বে। সংগঠন থাকলে আমরা আছি, সংগঠন না থাকলে আমরা কেউ নেই।”
সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও বেগবান করার আহ্বান জানান তিনি। বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য শহিদুল ইসলাম কিরণ, দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রবিউল হাসান পলাশ । বেগমগঞ্জ পৌরসভার নবনিযুক্ত বিএনপি’র আহ্বায়ক বাবু কামাখ্যা চন্দ্র দাস প্রমুখ।