1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কর আইনজীবী ফোরামের সভাপতি এসএম নিজাম সাধারণ সম্পাদক জসিম ২১ সদস্য কমিটি ঘোষণা। | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

কর আইনজীবী ফোরামের সভাপতি এসএম নিজাম সাধারণ সম্পাদক জসিম ২১ সদস্য কমিটি ঘোষণা।

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৮ বার


নোয়াখালী জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সভাপতি এস এম নিজাম এ্যাডভোকেট দেলোয়ার হোসেন জসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) রাতে নোয়াখালী নবাব কনভেনশন হলে নোয়াখালী জেলার কর আইনজীবীদের সঙ্গে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভায় সর্বসম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটির নেতাদের উপস্থিতিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নোয়াখালীতে এই প্রথম জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কমিটির গঠন করা হয়েছে। ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট মো. সোহাগ।
সহ-সভাপতি হিসেবে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট আবুল কালাম আজাদ ও মো. মহসিন মানিক। কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এডভোকেট কেফায়েত উল্লাহ মৃধা, এডভোকেট মোহাম্মদ সোহাগ হোসেইন, এডভোকেট তাজ হোসেন সোহেল ও মাহাবুবের রহমান সোহেল।
কমিটি ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মো.আব্দুল মতিন কমিটির নেতাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। এবং চলমান ষড়যন্ত্র মোকাবিলায় ও আগামীর রাষ্ট্র পরিচালনায় তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় ২১ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদকাল এক বছর নির্ধারণ করে দেওয়া হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, এডভোকেট এ বি এম জাকারিয়া, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, জেলা বিএনপির দাফতরিক দায়িত্বপ্রাপ্ত সদস্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট রবিউল হাসান পলাশ , জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম কিরণ প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট