পাকিস্তান থেকে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনভাবে সমস্ত রাষ্ট্রের সাথে সমঝোতার ভিত্তিতে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য”। নোয়াখালীতে আয়োজিত ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে এমন মন্তব্য করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সদর সুবর্ণচর আসনের ধানের শীষ প্রতীকে প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহান।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা বিশাল এক টি র্যালি করেন। এ সময় র্যালিতে নেতৃত্ব দেন নোয়াখালী-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।
মো. শাহজাহান বলেন, সেদিন ৭ই নভেম্বর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সাধারণ সিপাহীরা ও সর্বস্তরের সাধারণ বিপ্লবীরা মিলে যে আন্দোলনের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করেছিল, সেদিন সারাদেশ অগ্নিগর্ভে পরিণত হয়েছিল। সিপাহী জনতা এক হয়ে যে বিপ্লব ঘটিয়েছিল তার জন্য এই বিপ্লবের নাম হয়েছে সিপাহী জনতার বিপ্লব।
এছাড়াও তিনি বলেন, বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র আজও থেমে নেই। কিন্তু যত ষড়যন্ত্রই হোক নির্বাচনের ফলাফলে আপনারা যতটুকু আশা করছেন তার চেয়েও বেশি ভালো ফলাফল আমরা পাব ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে, বিএনপির পক্ষে কাজ করতে হবে, নোয়াখালীতে ৬টি আসনে বিজয়ী হতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এ সময় তিনি জেলা বিএনপির সকল নেতাদের সাথে হাতে হাত মিলিয়ে হাত উঁচু করে সকল নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে যাওয়ার জন্য বলেন। জেলা বিএনপি’র সকল নেতারাও ঐক্যে মত”প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠিত অনুষ্ঠানে
নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হারুনুর রশিদ আজাদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, অ্যাডভোকেট এ বি এম জাকারিয়া, নোয়াখালী জেলা বিএনপির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রহমান। এতে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য গিয়াস উদ্দিন সেলিম, @সদস্য শহিদুল ইসলাম কিরণ, সদস্য রবিউল হাসান পলাশ,সদস্য আবদুল মোতালেব আপেল, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, পৌর বিএনপি’র সাবেক সভাপতি আবু নাসের জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের চৌধুরী প্রমুখ। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়।