1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নদীভাঙ্গা নোয়াখালী হবে সিঙ্গাপুর নির্বাচনী জনসভায় ফখরুল। | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নদীভাঙ্গা নোয়াখালী হবে সিঙ্গাপুর নির্বাচনী জনসভায় ফখরুল।

নুশরাত রুমু নোয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার

নদীভাঙ্গা নোয়াখালী হবে সিঙ্গাপুর নির্বাচনী জনসভায় ফখরুল।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদরের আংশিক) আসনের ধানের শীষ প্রার্থী  মো. ফখরুল ইসলাম বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। আর তিনি প্রধানমন্ত্রী হলে নদীভাঙা কবলিত নোয়াখালী হবে সিঙ্গাপুর।
শনিবার (১৫ নভেম্বর) বিকেলে কবিরহাটে এক বিশাল নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।
মো. ফখরুল ইসলাম বলেন, আমাদের দলে অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমি মনে করি সবাই যোগ্য ছিলেন। কিন্তু দল আমাকে মনোনয়ন দিয়েছে। আপনারা আমাকে নয় তারেক রহমানের ধানের শীষে ভোট দিন।
নির্বাচনি এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়ে মো. ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদেরর মতো আমার কোনো ভাই মেয়র বা ভাগিনা চেয়ারম্যান হবে না। যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। এরজন্য আমার বাসায় মাছ-মাংস বা দধি দিতে হবে না। আর আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে আমার সঙ্গে দেখা করতে কোনো মামা, খালুর দরকার হবে না।২০১৮ সালে ফ্যাসিবাদী হাসিনা মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদকে বাড়ি থেকে বের হতে দেয় নাই ভোট কারচুপির মাধ্যমে নিয়ে যায়
এ আসনটি । আমি চাই আপনারা ভোটের মাধ্যমে এর জবাব দিবেন।
তিনি আরো বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলেও সবাই আমাকে পছন্দ নাও করতে পারেন। তবে ধানের শীষে ভোট দিয়ে নোয়াখালীকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানে ঘাঁটি হিসেবে আরেকবার প্রতিষ্ঠিত করুন। কবিরাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটনের সভাপতিত্বে জেলা বিএনপি’র আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো , যুগ্ন আহ্বায়ক এবিএম জাকারিয়া, জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম কিরণ, কবিরহাট পৌরসভা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট