1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালী নতুন জেলা প্রশাসক সকলের সহযোগিতা চেয়েছেন | দৈনিক উপকূল বার্তা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাতিয়াতে ১৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার মুকসুদপুর পাইলট স্কুলের বহিষ্কৃত শিক্ষক অমৃতলাল মজুমদারের কান্ড । অনুষ্ঠিত হতে যাচ্ছে তুলতুলের পারিবারিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি সিলেকশন বিএনপি যেভাবে করতেছে এবার, তা এপ্রিশিয়েবল। কয়েকটি স্তরে ফিল্টারে ত্যাগী এবং দলের জন্য ডেডিকেটেড, জেনুইন পলিটিক্যাল কর্মীদের ছেঁকে আলাদা করা হচ্ছে নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩

নোয়াখালী নতুন জেলা প্রশাসক সকলের সহযোগিতা চেয়েছেন

মারিয়া ইসলাম বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার

 

 

নোয়াখালী জেলার উন্নয়নে সকলের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। সরকারি কর্মচারী ও জনপ্রতিনিধিদের প্রশাসনিক কাজ বাস্তবায়ন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের নেতৃত্ব প্রদান, এবং সাংবাদিকদের মাধ্যমে জনগণের কথা তুলে ধরার পাশাপাশি, নাগরিক হিসেবে আমাদেরও নির্দিষ্ট দায়িত্ব রয়েছে।
সকলের সহযোগিতা , ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই এই জেলার উন্নয়নমূলক কাজগুলো সফলভাবে বাস্তবায়িত হবে। আমি সকলের সহযোগিতা কামনা করছি বলেন, নোয়াখালীর নতুন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শফিকুল ইসলাম।
বুধবার (১৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল প্রথম মতবিনিময় সভা।
জেলার সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের স্বাগত ও শুভেচ্ছা জানান তিনি। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ নোয়াখালীর সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের মূল্যবান মতামত এবং পরামর্শ তুলে ধরেন।
জেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এবং জেলার কিছু সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রতিনিধিরা, ব্যবসায়ী প্রতিনিধিরা, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, জুলাই যোদ্ধা, বিভিন্ন শ্রেণী-পেশা ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নোয়াখালীর উন্নয়নের গতিপথ নিয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর উপর জোর দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিনাত রেহানা প্রমুখ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট