1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
 নোয়াখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

 নোয়াখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৮ বার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিজভী হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ সড়কের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিজভী উপজেলার চাটখিল পৌরসভার ২নম্বর ওয়ার্ডের বাঁশি তফাদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে এবং পেশায় একজন কনফেকশনারি দোকানদার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রিজভী পরিবার নিয়ে চাটখিল পৌর শহরের নিজ বাড়িতে বসবাস করতেন। তিনি মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে উপজেলা সড়কের ব্রিজ এলাকায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে একই দিন রাত ১০টার দিকে তিনি কুমিল্লায় মারা যান।
চাটখিল থানার ডিউটি অফিসার উপ-রিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।  হাসপাতাল থেকে তাকে নিয়ে আসা হলে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট