1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

  নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৫ বার

নোয়াখালী-২ (সেনবাগ–সোনাইমুড়ী–আশিংক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে মনোনীত প্রার্থী এনসিপির সুলতান জাকারিয়াকে প্রত্যাখ্যান করে সাধারণ ভোটাররা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। এই কর্মসূচিতে তারা জামায়াতের নিজস্ব প্রার্থী মাওলানা সাইয়েদ আহম্মদকে মনোনীত করার দাবি জানিয়েছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সেনবাগ রাস্তার মাথায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, সুলতান জাকারিয়ার সঙ্গে এলাকায় সাধারণ মানুষের কোনো পরিচয় নেই এবং তিনি জনসংযোগও করেননি। তাই তাকে প্রার্থী হিসেবে তারা মেনে নিতে রাজি নন। জনসমর্থনহীন প্রার্থী চাপানো হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন না। দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে কাজ করা মাওলানা সাইয়েদ আহম্মদকে জামায়াতের প্রার্থী হিসেবে দেখতে চান তারা।
মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে মিছিল বের করেন, যা কিছুক্ষণ যান চলাচল বন্ধ করে দেয়। তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেছেন এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
এ বিষয়ে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, দলের সাধারণ কিছু কর্মি সমর্থক না বুঝে ওই কর্মসূচি পালন করেছে। এর সঙ্গে জামায়াতের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। আমরা বিষয়টি জানার পরপরই তাদেরকে ডেকে তারা যে অন্যায় করেছে সেটি বলা হয়েছে। একই সঙ্গে জামায়াতের ইতিপূর্বে ঘোষিত প্রার্থী সাইয়েদ আহমেদকে দ্রুত প্রার্থীতা প্রত্যাহারের আবেদন জমা দিতে বলা হয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট