নোয়াখালী জেলা অটোরিক্সা চালক সমিতি (রেজি নং (১৬৭) উদ্যোগে গতকাল সমিতির অস্থায়ী কার্যালয়ের বিএনপি চেয়ারপার্সন
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
মাহফিল ও আলোচনা সভা সমিতির সভাপতি মঞ্জুরুল মাওলা কচির সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা
বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদ। এছাড়া আরো বক্তব্য
রাখেন জেলা বিএনপির সদস্য আবদুল মোতালেব আপেল। সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম,
পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক শাহ জাফর উল্যাহ রাসেল, সৈাদিআরব বিএনপি’র সভাপতি মোঃ
জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক সদস্য আবু হানিফ সহ সমিতির অন্যান্য
নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে
নারীর অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে গেছে। তিনি বাংলাদেশের
গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও
মোনাজাত করা হয়।