হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাষ্টের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা দিলেন।
Reporter Name
আপডেট টাইম :
বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
১১৬
বার
নোয়াখালী হাতিয়ায় প্রকৌশলী দিদারুল ইসলাম শিক্ষা ট্রাষ্টের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা দেওয়া হয়েছে। ট্রাস্টের উদ্যোগে শনিবার বিকালে হাতিয়া শহর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সন্মাননা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী মো: দিদারুল ইসলাম , জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যক্ষ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান, সাধারন সম্পাদক আবু সোলেমান সহ বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বৃত্তি প্রাপ্ত ৮৪ জন শিক্ষার্থীর মাঝে সন্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে বৃত্তি পরীক্ষায় ১ হাজার ২৩০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।