1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আইনকে বৃদ্ধ আঙুল দেখিয়ে ছাড়পত্র ছাড়াই চালাচ্ছে ইটভাটা পোড়ানো হচ্ছে কাঠ | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

আইনকে বৃদ্ধ আঙুল দেখিয়ে ছাড়পত্র ছাড়াই চালাচ্ছে ইটভাটা পোড়ানো হচ্ছে কাঠ

মাদারীপুর প্রতিনিধি।
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার

মাদারীপুর জেলায় ৯১টি ইটভাটা রয়েছে। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, নবায়নের জন্য হাতে গোনা কয়েকটি আবেদন করলেও, দেওয়া হয়নি কোনো নবায়ন। কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে- আইনকে বৃদ্ধ আঙুল দেখিয়ে যত্রতত্র গড়ে উঠা এসব অবৈধ ইটভাটায় বসানো হয়েছে, কাঠ টুকরো করা সমিল ও পোড়ানো হচ্ছে কাঠ।প্রতিটা ইটভাটায় কৃষি জমি দখল করে গড়ে উঠেছে। এতে করে পরিবেশ ক্ষতিগ্রস্তের ঝুঁকির মুখে জনস্বাস্থ্য ও পাশাপাশি দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি।সরজমিন ঘুরে দেখা গেছে, মাদারীপুর ৫টি উপজেলায় ৯১টি ইটভাটা রয়েছে। যাঁর মধ্যে ১৫টি ইটভাটায় বৈধ। বাকি ৭৬টি ইটভাটা অবৈধভাবে পরিচালিত হয়ে আসছে। তবে ৫ আগস্টের পর থেকে সরকার পতনের পর বেশ কয়েকটি ইটভাটা বন্ধ হয়ে গেছে। বাকি ইটভাটাগুলোর কোনো ছাড়পত্র নেই। আইন অমান্য করে ছাড়পত্র ছাড়াই এসব ভাটা গুলো চালাচ্ছে।এছাড়া,ইটভাটার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নবায়নের জন্য হাতেগোনা কয়েকটি আবেদন করেছেন। সেগুলো হলো মাদারীপুরের শিবচর উপজেলার বাশকান্দি ইউনিয়নের বরহামগঞ্জ যাদুয়ারচর এলাকার জুয়েল খালাসীর মেসার্স পিবিএফ ব্রিকস, শিবচর উপজেলার কাঠালবাড়ী ইউনিয়নের কাঠালবাড়ী এলাকার মো. ইকবাল হোসেন শাহিনের মেসার্স জননী ব্রিকস, মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়নের আরিফুর রহমান মোল্লার মেসার্স মোল্লা ব্রিকস-২।ইটভাটা মালিকরা কোনো আইনি নিয়মনীতির তোয়াক্কা করে। অনেকে ইটভাটার ভেতরে অবৈধ ভাবে স’মিল বসিয়ে কাঠ কেটে তা পোড়াচ্ছে। ফলে দূষিত হচ্ছে পরিবেশ, বিলীন হচ্ছে নানা প্রজাতির গাছ। তাছাড়া কৃষি জমি থেকে মাটি সংগ্রহ করা হচ্ছে। আবার রাতের আধারে নদ-নদীর পাড় থেকে কৃষি জমির মাটি কাটায় ভাঙন ঝুঁকির মধ্যে পড়েছে স্থানীয়রা। সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এসব ইটভাটার কার্যক্রম চলে আসায় ভাটার বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় লোকজন। তাছাড়া এসব ইটভাটার বেশির ভাগই স্থাপন করা হচ্ছে ফসলি জমিতে। মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নে রয়েছে ৩৫টির বেশি ইটভাটা।পাচখোলা ইউনিয়নের বাসিন্দা বেলাল হোসেন বলেন, শুধুমাত্র আমাদের এই পাচখোলা ইউনিয়নের রয়েছে ২৫/৩০টির মতো ইটভাটা। আগে ৩৫ টি ছিল। এখন বেশ কয়েকটি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র একটি ইউনিয়নে এতগুলো ইটভাটা কিভাবে থাকে, তা সত্যিই বোধগম্য নয়। এতে করে এই এলাকার বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকি, পরিবেশ ও কৃষি জমি বিলুপ্তির পথে। এগুলোর ব্যাপারে সঠিক আইন প্রয়োগ করা দরকার।জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এবছরের অবৈধ ছাড়পত্র বিহীন ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছি। ছাড়পত্র বিহীন বাকি ইটভাটা গুলোতে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের সাথে সমান্নয় করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ বিষয় সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে- অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা বলেন, আমরা এখন নির্বাচনীয় কাজ নিয়ে ব্যবস্ততার মধ্যে আছি।এসময় অবৈধ ইটভাটা বা অন্য কোনো কাজের দিক দেখার সময় না-ই। তারপর ও আমরা গত মাসে অভিযান পরিচালনা করে অবৈধ ভাবে কাঠ পোড়ানোর দায়ে ২টি ইটভাটার মালিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছি। আপনার আমাদেরকে যে সকল ইটভাটা অবৈধ ও কাঠ পোড়ানো হচ্ছে একটি তালিকা দেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট