1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে মিথ্যা অভিযোগ করেছেন জামায়াত : ফখরুল ইসলাম | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে মিথ্যা অভিযোগ করেছেন জামায়াত : ফখরুল ইসলাম

মারিয়া ইসলাম বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-০৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মো. ফখরুল ইসলাম বলেছেন, অতীতের সরকারের সন্ত্রাস, চাঁদাবাজি ও নানা অপকর্মের কারণে মানুষ আজ ফুঁসে উঠেছে। এরই ধারাবাহিকতায় এ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, জনগণের এই বাঁধভাঙা সমর্থন দেখে প্রতিপক্ষ জামায়াতের প্রার্থী দিশেহারা হয়ে পড়েছেন। সে কারণেই নির্বাচন কমিশনে যথাযথ অভিযোগ না করে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমি এবং আমার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের নুর নবী মেম্বার বাড়িতে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফখরুল ইসলাম আরও বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে কোনো লাভ হবে না। নোয়াখালী-০৫ আসনের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে প্রস্তুত। জনগণের এই গণজোয়ারেই ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে এই এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। একই সঙ্গে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নকাজ, বিশেষ করে নদীভাঙন রোধসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।
ধানশালিক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য গোলাম হায়দার বিএসসি, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সসদ্য গোলাম মোমিত ফয়সাল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, কবিরহাট পৌরসভার বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec   Feb »
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট