1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮০ বার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-৪ (সদর–সুবর্ণচর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহজাহানের পক্ষে নির্বাচনী পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি নেতা আসাদ উল্যাহ আজিমের নেতৃত্বে সোনাপুর জামে মসজিদের সামনে থেকে পথযাত্রাটি শুরু হয়। পরে মিছিলটি উত্তর সোনাপুর প্রদক্ষিণ করে সোনাপুর জিরো পয়েন্টে এসে শেষ হয়।
নির্বাচনী পথযাত্রায় নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলের ৮ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। এসময় তারা—
‘ভোট দিব কিসে, ধানের শীষে’, ‘এই আসনে প্রার্থী যারা, মোহাম্মদ শাহজাহান সবার সেরা’,‘১২ তারিখ সারাদিন, ধানের শীষে ভোট দিন’—এমন নানা স্লোগান দেন।
পথযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদ উল্যাহ আজিম। তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সকল ভেদাভেদ ভুলে নোয়াখালী-৪ আসনে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ভাইকে বিজয়ী করতে হবে। তার বিজয় নিশ্চিত করতে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দল ঘরে ঘরে গিয়ে ভোট চাইবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন কৃষকদল নেতা সেলিম চৌধুরী, যুবদল নেতা জাহিদুর রহমান জাবেদ ও আশ্রাফুল ইসলাম রুবেল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট