1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শিবপুর দরবার শরীফে ২০ মাঘ তিন দিন ব্যাপি বাৎসরিক ওরস শরিফ উদযাপন  | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

শিবপুর দরবার শরীফে ২০ মাঘ তিন দিন ব্যাপি বাৎসরিক ওরস শরিফ উদযাপন 

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৭ বার
 নোয়াখালী সুধারামে শতবছরের ঐতিহ্য শিবপুর দরবার শরীফে নানান আয়োজনের মধ্য দিয়ে মহান ২০ মাঘ তিন দিন ব্যাপি বাৎসরিক পবিত্র ওরস শরিফ সমাপ্তি হয়েছে।
নোয়াখালীর খলিফার হাট শিবপুর দরবার শরীফে (৩, ৪ ও ৫ ফেব্রুয়ারী) মহান ২০, ২১ ও ২২শে মাঘ- মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিন ব্যাপী ওরস শরিফে গৃহীত কর্মসূচির মধ্যে কোরানখানী পাঠ, নাতে রাসুল পেশ, দুরুদ, মিলাদ, কেয়াম, হামদ নাত পাঠ, জিকির, ছেমা কাওয়ালী ও ওলি আউলিয়াগনের জীবনি আলোচনাসহ ব্যাপক কর্মসূচি পালিত  হয়েছে।
মহান ২০ মাঘ তিন দিন ব্যাপী বাৎসরিক ওরসে দেশের বিভিন্ন জেলা থেকে মাজারের ভক্ত অনুসারীরা অংশ নিয়েছে। এর আগে ১৯ মাঘ সোমবার রাত ১২.১ মিনিটে রওজা শরীফে গিলাফ প্রদানের মাধ্যমে পবিত্র ওরস শরিফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শুক্রবার সকাল ৮ ঘটিকায় আখেরি মুনাজাতের মাধ্যমে নোয়াখালী জেলার ঐতিহাসিক শিবপুর ওরস মোবারক উদযাপন সমাপ্তি হয়েছে। ওরস কে কেন্দ্র করে শীতকালীন মৌসুমি মেলা বসেছে।
শিবপুর দরবার শরীফ থেকে প্রকাশিত আল সূফী বার্তা সম্পাদক মোঃ রাসেদ বিল্লাহ চিশতি বলেন, বেলায়েত জগতের প্রাণকেন্দ্র মহান শিবপুর দরবার শরীফ। জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে মনের টানে আসে। শতাব্দীর শ্রেষ্ঠ মহান ওলি- শাহেনশাহে বেলায়েত শাহ আবদুল আজিজ হক শিবপুরির মাজার শরীফ পুনঃ নির্মাণ প্রকল্পে অর্ধ কোটি টাকা ঘাটতি রয়েছে। ভোলা বরিশাল শরিয়তপুর, ফরিদপুর, ঢাকা, চাঁদপুরসহ বিভিন্ন জেলার ভক্ত অনুসারীদের কাছে আকুল আবেদন- মাজার শরীফ নির্মাণ কাজে সবাই আন্তরিকতা নিয়ে এগিয়ে আসুন। বাৎসরিক ওরসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করায় নোয়াখালী জেলা প্রশাসনকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট