1. news@dailyupokulbarta.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে ১০ হাজার রোগীর চিকিৎসার টাকা দিলেন এমপি ফখরুল ইসলাম। | দৈনিক উপকূল বার্তা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নোয়াখালীর ৫ নেত্রী। নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২শত লিটার তেল লুটের অভিযোগ নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ বাংলা নববর্ষ উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাণী দিয়েছেন: নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সভা স্থগিতের দাবিতে সাদা দলের বিবৃতি   নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর ঢাকার দোহার থানার প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।  তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা-ভাংচুর, আটক ২ তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে ১০ হাজার রোগীর চিকিৎসার টাকা দিলেন এমপি ফখরুল ইসলাম।

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার

‌ ‌   ছবি সংগ্রহ করা

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়ে ১০ হাজার রোগীর চিকিৎসার টাকা নিজ তহবিল থেকে পরিশোধের ঘোষণা দিয়েছেন নোয়াখালী-৫ আসনের বিএনপি মুহাম্মদ ফখরুল ইসলাম।তাঁর এ উদ্যোগের
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবার পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
উপকূল বার্তা কে বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া চাই ও তাঁদের জ্যেষ্ঠ সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর নতুন সরকারের জন্য দোয়া করবেন সবাই।
তিনি আরো বলেন,রমজান ও ঈদ উপলক্ষে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসা ১০ হাজার রোগীর টোকেন খরচ আমি পরিশোধ করব। এ মাস রোগীরা বিনামূল্যে চিকিৎসা নেবেন। নোয়াখালী ৫ আসনের
এমপি ফখরুল ইসলাম বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সরকারের অন্যতম প্রতিশ্রুতি। এখানে যত সমস্যা রয়েছে,তা অচিরেই সমাধানের চেষ্টা করা হবে। তবে চিকিৎসকদেরকে সঠিক সময়ে অফিসে উপস্থিত হয়ে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
পরে নবনির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইসলাম প্রতিটি ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এসময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রোগীদের নিরাপত্তা, সেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।পরিদর্শনের আগে মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, মেডিক্যাল কর্মকর্তা ডা. শওকত আল-ইমরান ইমরোজ, সিনিয়র স্টাফ নার্স কহিনুর বেগম প্রমুখ।ডা. মোহাম্মদ সেলিম বলেন, বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৪০০ রোগীকে চিকিৎসা দেয়া হয়। এসব রোগীরা ৫ টাকা দিয়ে টোকেন নিতে হয়। আজ স্থানীয় এমপি ফখরুল ইসলাম ১০ হাজার রোগীর টোকেনের ৫০ হাজার টাকা নিজ তহবিল থেকে পরিশোধের ঘোষণা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

আর্কাইভ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan   Mar »
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© 2023, All rights reserved.
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট