২০২৬ সালের ২৫ এপ্রিল (১২ বৈশাখ) চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে লেখক,কথাসাহিত্যিক ও সাংবাদিক শাম্মী তুলতুলের পারিবারিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার ১১৭তম আসর ও বৈশাখী মেলা।আব্দুল জব্বার হলেন তুলতুলের বড় দাদু। তুলতুল বলেন, ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল মেলা বসলেও মেলার আমেজ শুরু হয়ে যায় ২২ এপ্রিল থেকেই। এখানে সব ধরনের দেশীয় জিনিসের বাহারি আয়োজন থাকে।গৃহস্থালীর জিনিস থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবারের দেশীয় আইটেম । তাছাড়া রয়েছে বাচ্চাদের খেলার জন্য নাগরদোলা থেকে শুরু করে অনেক রাইডার।
১৯০৯ সালে (১২ বৈশাখ, ১৩১৬ বঙ্গাব্দ) চট্টগ্রামের বকশিরহাটের ব্যবসায়ী জমিদার আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবকদের উদ্বুদ্ধ করতে এবং বাঙালি যুবকদের শারীরিক শক্তি বাড়াতে এই বলীখেলার (কুস্তি) সূচনা করেন। চট্টগ্রামের লালদীঘি মাঠে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী খেলাটি ১১৬ বছরের পুরনো। তুলতুল আরও বলেন আমাদের পারিবারিক বৈশাখী মেলা আর আব্দুল জব্বারের বলীখেলা।এটি এখন বিখ্যাত। আমাদের পরিবার এবং আমরা চট্টগ্রামবাসী খুব গর্বিত। তাছাড়া সব চেয়ে মজার ব্যাপার হলো এই মেলা ঘিরে এখানের একই এলাকার সব বিবাহিত মেয়েরা নাইয়র আসেন। খুব আনন্দ হয়।এবারেও তাই হবে ইনশাল্লাহ।