হেলমেটের আড়ালে থাকায় আগে এই ব্যক্তিকে স্পষ্টভাবে চেনা যায়নি, তাই তার পরিষ্কার ছবি দেওয়া হলো। তিনি হলেন শফিকুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও।
পুলিশের তথ্য অনুযায়ী, শফিকুর রহমান ও তার স্ত্রী বিথীর বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিশু গৃহকর্মীকে ভয়াবহ শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। দারিদ্র্যের কারণে শিশুটিকে তাদের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করতে হয়েছিল।
অভিযোগ রয়েছে, সামান্য ভুল হলেই তাকে মারধর করা হতো। এমনকি গরম খুন্তির ছ্যাঁকা দেওয়ার মতো নির্মম নির্যাতনও করা হয়েছে। শিশুটির অবস্থা গুরুতর হওয়ার আগেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে শফিকুর রহমান, তার স্ত্রীসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
এই অমানবিক নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে আর কোনো শিশু এমন নির্যাতনের শিকার না হয়।
মানুষরূপী এই পাষণ্ডদের মুখোশ জাতির সামনে উন্মোচনের জন্য নিউজ বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানাচ্ছি।